চাকরি দেওয়ার নামে প্রতারণা
দি নিউজ লায়ন ; বিডিও অফিসে চাকরি দেওয়ার নামে প্রতারণা। প্রতারককে ঘিরে ধরে গণপ্রহার। দমদমের দুর্গানগরের ঘটনা। অভিযোগ মেদিনীপুরের বাসিন্দা কমল পাত্র তার স্ত্রী-র চাকরির জন্য কাঁথির বাসিন্দা রতন জানা নামে এক ব্যক্তিকে একাধিক দফায় বিভিন্ন ভাবে সাড়ে ছয় লক্ষ টাকা দেয় বলে দাবি। আজ দুর্গানগরে ওই ব্যক্তিকে দেখতে পেয়ে তাকে ধরে ফেলে।
এরপরে এলাকার লোকজন জড়ো হলে প্রতারক ঘিরে ধরে গণপ্রহার দেওয়া হয়। প্রতারিত ব্যক্তির অভিযোগ, তাঁর স্ত্রীকে বিডিও অফিসে চাকরি দেওয়ার নামে বিগত আট মাসে একাধিক দফায় তার কাছ থেকে সাড়ে ছয় লক্ষ টাকা নেওয়া হয়। কিন্তু কোন চাকরি দেওয়া হয়নি। তার সাথে কোলাঘাটে পরিচয় হয় প্রতারকের। এরপর যাতায়াত হয়। কলকাতায় সে ভাড়া থাকে বলে জানতে পারে।

Post a Comment